ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

একসঙ্গে পাঁচটি সিনেমায় নিয়ে হাজির হচ্ছেন আরিফিন শুভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮
  • ৫৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর ব্যস্ততা এখন আকাশচুম্বী। বড় পর্দায় অভিষেকের পর থেকে একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে পেয়েছেন অসংখ্য ভক্তকুল। এর মধ্যে গত বছরের শেষ দিকে ঢাকা অ্যাটাক সিনেমা দিয়ে কাঁপিয়েছেন হল। পেয়েছেন ভক্ত-সমালোচকদের প্রশংসাও। তারই ধারাবাহিকতায় একসঙ্গে পাঁচটি সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ নায়ক। এর মধ্যে কলকাতার সিনেমা দুটি আর দেশীয় তিনটি।

এগুলো হল, ভারতের বিখ্যাত নির্মাতা অরিন্দম শীলের ‘বালিঘর’, বাংলাদেশের বরেণ্য অভিনেতা আলমগীরের নির্মিত ছবি ‘একটি সিনেমার গল্প’, পাশাপশি জাহিদ রেজোয়ানের ‘মৃত্যুপুরি’, কলকাতার নির্মাতা রঞ্জন ঘোষের ‘আহা রে’ এবং শিহাব শাহিনের ‘মনফড়িং’। প্রতিটি ছবিতেই ভিন্নধর্মী আর ভিন্ন লুকের শুভকে দেখতে পাবেন দর্শকরা।

পাঁচটি ছবি নিয়েই দারুণ আশাবাদী শুভ, ‘অরিন্দম শীলের ছবিতে অভিনয় করছি এছাড়াও আলমগীর স্যারের ছবি মুক্তির অপেক্ষায় আছে। আরও যে কয়টি ছবি রয়েছে সবগুলোইতেই নিজেকে আলাদাভাবে উপস্থাপন করব। আশা করি ছবিগুলো দর্শকদের মন জয় করবে।

শুভ আরো বলেন, এখন ঢালাওভাবে করার ইচ্ছে নেই। বাছাইকৃত গল্প থেকেই কাজ করছি। এজন্যই ভালো ভালো নির্র্মাতাদের সঙ্গে ভালো ভালো কাজ করার সুযোগ পাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা

একসঙ্গে পাঁচটি সিনেমায় নিয়ে হাজির হচ্ছেন আরিফিন শুভ

আপডেট টাইম : ০৪:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮