ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যালোভেরায় দূর করবে খুশকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৮৩ বার
হাওর বার্তা ডেস্কঃ প্রাচীনকাল থেকেই রূপচর্চায় অ্যালোভেরা ব্যবহৃত হয়ে আসছে। এর ভেষজ উপাদান ত্বকের যতে অনন্য। ত্বকের পাশাপাশি চুলের সৌন্দর্য বাড়াতেও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। খুশকি দূর করার পাশাপাশি চুল ঝলমলে করতে পারে অ্যালোভেরা।
অ্যালোভেরার রস : সপ্তাহে দুবার অ্যালোভেরার রস দিয়ে চুল ধুয়ে নিন। এটি নিয়মিত করলে দূর হবে খুশকি। এ ছাড়া শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে মাথার তালু থেকে সম্পূর্ণ চুলে অ্যালোভেরার রস লাগান। তার পর সুতির কাপড় দিয়ে ১৫ মিনিট মুড়ে রাখুন। চুল খুলে প্রাকৃতিকভাবে শুকিয়ে নিন।
অ্যালোভেরার পেস্ট : অ্যালোভেরার পেস্ট তৈরি করুন। পেস্টটি মাথার তালুতে ঘষে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন মাথা। প্রতি মাসে দুবার করলে খুশকি থেকে মুক্তি পাবেন।
অ্যালোভেরা জেল : অ্যালোভেরার পাতা কেটে জেল সংগ্রহ করে মাথার তালু থেকে শুরু করে চুলের নিচ পর্যন্ত লাগান। পুরোপুরি না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করবেন না। অ্যালোভেরার জেল প্রাকৃতিকভাবে পরিষ্কার করে চুল।
অ্যালোভেরা হেয়ার প্যাক : ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টি ডিমের সাদা অংশ মেশান। মিশ্রণটি চুলে লাগান। নিয়মিত এটি ব্যবহার করলে খুশকি দূর হওয়ার পাশাপাশি জৌলুস বাড়বে চুলের।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অ্যালোভেরায় দূর করবে খুশকি

আপডেট টাইম : ১২:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮