ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রশ্ন বিতরণে ভুল হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে: শিক্ষামন্ত্রী মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে

ফেরদৌসকে নিয়ে প্রথমবারের মতো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নাট্যনির্মাতা অঞ্জন আইচ চলচ্চিত্র নির্মাণে মনোযোগী হতে চলেছেন। এরইমধ্যে ছবির দুটি নাম নির্ধারণ করেছেন এই নির্মাতা। একটি হলো ‘রূপবতী’ অন্যটি ‘জলছবি’। এর মধ্য হতে যেকোন একটি চূড়ান্ত করবেন।

নির্মাতার লেখা নারীবাদী গল্প নিয়েই বেড়ে উঠে ছবির কাহিনী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন টিভি পর্দার পরিচিত মুখ প্রভা। এমনটাই জানিয়েছেন অঞ্জন।

এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন প্রভা। ছবিতে তার নায়ক হিসেবে থাকছেন চিত্রতারকা ফেরদৌস।

ছবি প্রসঙ্গে প্রভা বলেন, “আমার ছবির ভাগ্য খারাপই বলতে পারেন। তাই শুটিং শুরুর আগে এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। পরিচালক যেহেতু বলেছেন, তাই এখন কথা বলতে সমস্যা নেই। আপাতত এটুকু বলতে চাই, ছবিটিতে কাজ করছি।”

ফেরদৌস বলেন, “এই ছবির বড় শক্তি গল্প। এটা শোনার পর রাজি হতে সময় লাগেনি। ছবিতে আমার জুটি হতে যাচ্ছে প্রভা। সে অভিনয়গুণে দর্শকদের ভালোবাসা অর্জন করেছে ইতোমধ্যে।”

ছবির গল্প প্রসঙ্গে ফেরদৌস আরো বলেন, “এটা পুরোপুরি বিনোদনে ভরপুর ছবি।”

অঞ্জন আইচ বলেন, “ছবির জন্য ছয় বছর ধরে প্রস্তুতি নিয়েছি। অবশেষে শুরু করতে যাচ্ছি। তিন মাস ধরে প্রি- প্রোডাকশন করছি। হাতে সময় আছে মাত্র এক মাস। ভালো কিছু করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

তিনি আরো বলেন, নারীবাদী গল্প। গ্রামীণ থ্রিলার ধাঁচের গল্প হবে এই ছবির প্রধান শক্তি। আমার বিশ্বাস, গল্পটাই দর্শককে ধরে রাখবে।

ফেরদৌস-প্রভা ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, সোহেল খান, সাবেরী আলমসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রশ্ন বিতরণে ভুল হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে: শিক্ষামন্ত্রী

ফেরদৌসকে নিয়ে প্রথমবারের মতো

আপডেট টাইম : ০৪:০২:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮