ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

কলকাতায় ব্যস্ত আরিফিন শুভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি সপ্তাহে ‘আহা রে’ ছবির কাজ শুরু করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। রঞ্জন ঘোষ পরিচালিত এটি শুভর অভিনীত প্রথম কলকাতার ছবি। এতে শুভ সহশিল্পী হিসেবে পেয়েছেন ঋতুপর্ণা ঘোষকে। কলকাতার এই জনপ্রিয় নায়িকার সঙ্গে শুভ দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন। ১২ ফেব্রুয়ারি থেকে কলকাতায় ছবিটির রিহার্সালে অংশ নেন শুভ। গত রোববার (১৮ ফেব্রুয়ারি) থেকে ছবির মূল শ্যুটিং শুরু হয়েছে। প্রথম লট চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ‘কিস্তিমাত’ খ্যাত এই নায়ক দেশে ফিরবেন মার্চের প্রথম সপ্তাহে।

এদিকে শ্যুটিং শেষ হবার আগেই সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেলে ছবিটির টিজার লঞ্চিং হয় ঋতুপর্ণা সেনগুপ্তর নিজস্ব প্রযোজনা সংস্থা ভাবনা আজ ও কালের উদ্যোগে। বাংলাদেশ-ভারতের দু’জন শেফ নিয়ে ছবিটির গল্প এগিয়ে যাবে। এ গল্প ভালোবাসার যা দেশের সীমানাকেও ছাপিয়ে যায়। আর সেই ভালোবাসার অংশ হয়ে যায় নানা ধরনের রান্না। ৯ ফেব্রুয়ারি আরিফিন শুভ অভিনীত ‘ভালো থেকো’ ছবিটি মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি ভালো ব্যবসার মুখ দেখেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা

কলকাতায় ব্যস্ত আরিফিন শুভ

আপডেট টাইম : ০২:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮