ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিব খানের দল ৪-১ গোলে জিতে গেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ ফুটবল খেললেন নায়ক শাকিব খান। সিনেমায় নয়, বাস্তবে এবং ৪ গোলে জয়ীও হল তার দল!  অধিনায়কের গুরুদায়িত্বও পালন করেছেনও তিনি। মাঠের অন্যান্য খেলোয়াড়দের নির্দেশনা দিয়েছেন।

ম্যাচ জয় করেছেন ৪ গোলে! লাল ও হলুদ জার্সি পরে বাংলাদেশ ফিল্ম ক্লাবের সদস্যরা ফুটবল খেলার জন্য মাঠে নেমেছিলেন। লাল-কালো রঙের ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন শাকিব খান।

তার দলে আরো ছিলেন অমিত হাসান, আলেকজান্ডার বো, প্রযোজক ইকবাল, জাদু আজাদসহ অনেকেই। হাড্ডাহাড্ডিভাবে শাকিবের নেতৃত্বে লাল জার্সি পরিহিত দল লড়াই করছে হলুদ জার্সি পরিহিত পরিচালকদের সঙ্গে।

অন্য দলে ছিলেন চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, মোহাম্মদ হোসেন জেমি, শাহ আলম মণ্ডল, আকাশ আচার্য্য, ইস্পাহানী আরিফ, অপূর্ব রানা, পল্লী মালেক প্রমুখ।

নির্ধারিত ৩০ মিনিট খেলায় ১-১ গোলে ড্র হয়। এরপর দুদলের সম্মতিতে ম্যাচের জয় পরাজয়ের ভাগ্য নির্ধারণ চলে যায় টাইব্রেকারে। শাকিবের দলের গোলরক্ষক নায়ক আলেকজান্ডারের নৈপূণ্যে পরিচালকদের দলকে ৪-১ গোলে পরাজিত করে শাকিবের দল।

উত্তেজনাপূর্ণ এই ফুটবল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। খেলা শেষে তিনি শাকিবের হাতে পুরস্কার তুলে দেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে আশুলিয়ায় একটি রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। সেখানেই বাস্তবে ফুটবল খেলেন শাকিব। আরো উপস্থিত ছিলেন নির্মাতা, প্রযোজক, শিল্পীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিব খানের দল ৪-১ গোলে জিতে গেল

আপডেট টাইম : ০৫:২৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮