ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পিএসসির প্রতি জনগণের আস্থা অর্জনে কাজ করতে আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪১২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্যদের প্রতি তাদের সার্বিক কার্যক্রমে আরো জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যাতে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসি’র প্রতি জনগণ আস্থা অর্জন করতে পারে।

গতকাল বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন ২০১৭ পেশকালে তিনি ১৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলকে বলেন, ‘জনগণের আস্থা অর্জনে পিএসসিকে যথাযথভাবে কাজ করতে হবে।’
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি হামিদ কমিশনের সকল কাজেকর্মে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্য পিএসসি’র সদস্যদের পরামর্শ দিয়েছেন।

পরীক্ষা পদ্ধতি ও প্রার্থী নির্বাচন প্রক্রিয়াসহ পিএসসি’র কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি হামিদ পিএসসিকে ‘সর্বোত্তাম কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার জন্যও তাদের প্রতি আহ্বান জানান।
পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের নেতৃত্বে প্রতিনিধিল রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ করেন।
রাষ্ট্রপতির তাঁর কাছে প্রদত্ত প্রতিবেদনের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণসহ পিএসসি’র সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

পিএসসি’র চেয়ারম্যান বলেন, পিএসসি পরীক্ষার মাধ্যমে যথাযথ মূল্যায়ন শেষে মেধাবী শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।

তারা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান এবং তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন। এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পিএসসির প্রতি জনগণের আস্থা অর্জনে কাজ করতে আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১১:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮