ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম ঢাবির ডিন থেকে বাউবির উপাচার্য হচ্ছেন ড. ছিদ্দিকুর রহমান খান, অভিজ্ঞতায় ভরসা রাখছে সরকার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নূরুর ইন্তেকাল শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড় ই-হেলথ কার্ড: ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন ধারা কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী ইরান যুদ্ধ যেভাবে ইংল্যান্ডে বলের সংকট তৈরি করল মসজিদের আজান শুনে আসে সাপ, শেষ হলেই অদৃশ্য

আগামীতে কে হচ্ছেন পরবর্তী অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮
  • ৫৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ডিসেম্বর মাসে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি অবসরের কথা জানিয়েছেন। পাশাপাশি, আগামী বাজেট প্রস্তুতির জন্য ‘আগামী অর্থমন্ত্রী’ কে সম্পৃক্ত করার অনুরোধ করেছেন।

২০১৮ – ২০১৯ অর্থবছরের বাজেট প্রণয়ণের কাজ অর্থমন্ত্রনালয় শুরু করেছে। আগামী মাস থেকেই বিভিন্ন গ্রুপের মতামত নেওয়া হবে। বিভিন্ন ব্যবসায়িক চেম্বার, বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ এবং পেশাজীবীদের মতামত নেওয়া শুরু হয় মার্চ থেকেই।

অর্থমন্ত্রীই এই বাজেট সংলাপে নেতৃত্ব দেন। অর্থমন্ত্রী চাইছেন, জুনে যে বাজেট হবে, সেই বাজেট তিনি এগিয়ে নিয়ে যাবেন না। কাজেই ভবিষ্যতের অর্থমন্ত্রীকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে চান অর্থমন্ত্রী।

সূত্রমতে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেছেন, বিভিন্ন দেশেই মিনিস্টার ওয়েটিং বা শ্যাডো মিনিস্টার থাকে। অর্থমন্ত্রনালয়েও এখন ছায়া মন্ত্রী নির্বাচন করা জরুরি।প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে এ ব্যাপারে শিগগিরই জানাবেন বলে জানিয়েছেন।

সূত্রমতে, সরকারের মধ্যে বিশেষ করে প্রধানমন্ত্রী আগামী অর্থমন্ত্রী নিয়ে ভাবছেন বলে জানা গেছে। এ তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নানও প্রধানমন্ত্রীর বিবেচনায় আছে। প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে বিভিন্ন অর্থনৈতিক ইস্যু নিয়ে কথা বলেন বলে জানা গেছে।

সরকারের একটি সূত্র বলছে, ড. ফরাস উদ্দিন আহমেদ। তবে শেষ পর্যন্ত কে হবেন ভবিষ্যতের অর্থমন্ত্রী তা প্রধানমন্ত্রীই ঠিক করবেন। আর এটা স্পষ্ট হবে, আগামী বাজেট প্রক্রিয়ার সাথে সাথেই।

এছাড়া বাংলাদেশ বাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানও শেখ হাসিনার পছন্দের তালিকায় রয়েছেন বলে একটি সূত্র মনে করছে। তবে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তিনি পিছিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম

আগামীতে কে হচ্ছেন পরবর্তী অর্থমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮