ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুশকি দূর করবে অ্যালোভেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ অ্যালোভেরার রসঃ-সপ্তাহে দুইবার অ্যালোভেরার রস দিয়ে চুল ধুয়ে নিন। এটি নিয়মিত করলে দূর হবে খুশকি। এছাড়া শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে মাথার তালু থেকে সম্পূর্ণ চুলে অ্যালোভেরার রস লাগান। তারপর সুতির কাপড় দিয়ে ১৫ মিনিট মুড়ে রাখুন। চুল খুলে প্রাকৃতিকভাবে শুকিয়ে নিন।

অ্যালোভেরার পেস্টঃ-অ্যালোভেরার পেস্ট তৈরি করুন। পেস্টটি মাথার তালুতে ঘষে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন মাথা। প্রতি মাসে দুইবার করলে খুশকি থেকে মুক্তি পাবেন।

অ্যালোভেরা জেলঃ-অ্যালোভেরার পাতা কেটে জেল সংগ্রহ করে মাথার তালু থেকে শুরু করে চুলের নিচ পর্যন্ত লাগান। পুরোপুরি না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করবেন না। অ্যালোভেরার জেল প্রাকৃতিকভাবে পরিষ্কার করে চুল।

অ্যালোভেরা হেয়ার প্যাকঃ-৩ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টি ডিমের সাদা অংশ মেশান। মিশ্রণটি চুলে লাগান। নিয়মিত এটি ব্যবহার করলে খুশকি দূর হওয়ার পাশাপাশি জৌলুস বাড়বে চুলের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খুশকি দূর করবে অ্যালোভেরা

আপডেট টাইম : ০৫:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮