ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

বলিউড সুপারস্টার রাস্তায় পাঁপড় বিক্রি করছেন হৃত্বিক রোশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন হৃত্বিক রোশন। টাকা-পয়সার কোনো কিছুর অভাব থাকার কথা নয় তার। কিন্তু সেই বলিউড সুপারস্টার কিনা রাস্তায় পাঁপড় বিক্রি করছেন! অবাক হলেও এমন দৃশ্য দেখা গেছে ভারতের রাজস্থানের ব্যস্ত রাস্তায়। তবে সেটা বাস্তব জীবনের কোনো গল্প নয়। অভিনয়ের প্রয়োজনে শিল্পীদের নানা রূপ ধারণ করতে দেখা যায়। ‘সুপার-থার্টি’ ছবির শ্যুটিংয়ে এদিনও তেমনই একটি রূপ ধারণ করেছিলেন হৃত্বিক।

ভারতীয় গণমাধ্যমের খবর, পাঁপড় বিক্রেতার চরিত্রের মধ্যে এতটাই ঢুকে গিয়েছিলেন হৃত্বিক এবং মেকআপ ছিল এতটাই সাধারণ যে, পথচারী সাধারণ মানুষ কেউ সেভাবে তাকে চিনতেই পারেনি।

মাত্র দিন কয়েক আগেই ‘সুপার-থার্টি’ ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসে। ছবিতে একজন গণিতবিদের চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক। সেখানে নায়কের চেহারা দেখে সকল দর্শকই চমকে গিয়েছিলেন।

এবার পাঁপড় বিক্রেতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এতে ৪৪ বছর বয়সী অভিনেতা একটি পুরনো, নোঙরা জামা পরে পাপড় বিক্রি করছেন। গায়ে গামছা দেওয়া এবং গালে দাড়িও রয়েছে হৃত্বিকের। গত ২২ জানুয়ারি এই ছবির শুটিং শুরু হয় মুম্বাইয়ে। ‘সুপার-থার্টি’ ছবিটি আগামী বছরের শুরুতে মুক্তির কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা

বলিউড সুপারস্টার রাস্তায় পাঁপড় বিক্রি করছেন হৃত্বিক রোশন

আপডেট টাইম : ০২:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮