হাওর বার্তা ডেস্কঃ বিএনপির ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার বিকেল ৫টায় বিএনপির চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। শনিবার দিবাগত রাতে এই তথ্যটি জানানো হয়।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার তথ্যটি জানিয়েছেন।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বিরুদ্ধে যে ভুয়া ও মিথ্যা মামলায় তাকে সাজার দেওয়া হয়েছে তার প্রতিবাদে এবং মুক্তির দাবিতে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক আন্দোলন কিভাবে আরো জোরদারের এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় এসব বিষয় গুরুত্ব পেতে পারে।
Reporter Name 
























