ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছে দলটি। আজ শুক্রবার দুপুরের পর এ কর্মসূচি পালন করছে বিএনপি। বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আদালত খালেদা জিয়ার প্রতি ন্যায়বিচার করেনিনি। তাই খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া এই রায়কে জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা আগামী দিনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানান।

সিলেট: সিলেটে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জুমার পর দরগা গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। চৌহাট্টা পয়েন্টে পুলিশ অবস্থান নিলেও মিছিলে বাধা দেয়নি তারা।

মিছিলে অংশ নেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শিমরাইলের কয়েকটি সড়ক ঘুরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, পারভেজ আহমেদ, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিপনসহ নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৪:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮