ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

শুভকে নিয়ে স্বপ্ন দেখতেন তানহা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নায়ক আরিফিন শুভ ও জাকিয়া বারী মমর ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি হলে গিয়ে দেখেছিলেন হালের উঠতি নায়িকা তানহা তাসনিয়া। সেখান থেকেই স্মার্ট ও হ্যান্ডসাম শুভর ভক্ত হয়ে যান তিনি। মনে মনে স্বপ্ন দেখতেন, কোনো একদিন শুভর বিপরীতে ছবিতে অভিনয় করবেন তিনি। সেই স্বপ্ন পূরণ হয়েছে নায়িকা তানহা তাসনিয়ার। শুভর বিপরীতে ‘ভালো থেকো’ ছবিতে অভিয়ন করেছেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে এমন স্বপ্নের কথা নিজেই জানিয়েছেন নায়িকা। ৯ ফেব্রুয়ারি, শুক্রবার দেশের শতাধিক হলে মুক্তি পাচ্ছে তার সেই স্বপ্নের ছবি ‘ভালো থেকো’। জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবিটি তানহার ক্যারিয়ারের তৃতীয় ছবি।

আগের দুটি থেকে এই ছবিটি নিয়ে বেশি আশাবাদী তানহা। এ জন্য প্রচার-প্রচারণাও চালাচ্ছেন বেশি। বললেন, ‘এই ছবিতে ভালো একটি মৌলিক গল্প রয়েছে। সঙ্গে পেয়েছি একজন ভালো সহশিল্পী ও পরিচালক। যাদের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। তাদের সহযোগিতা নিয়ে শুটিংয়ের সময় নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি। ছবিতে দর্শকরা আমার অভিনয়ের পরিপক্বতাও পাবেন।’

২০১৬ সালের শুরুর দিকে ‘ভোলা যায় না তারে’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তানহা তাসনিয়া। একই বছরের ডিসেম্বরে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় ছবি ‘ধূমকেতু’। এক বছরেরও বেশি সময় পরে মুক্তি পেতে যাচ্ছে নায়িকার তৃতীয় ছবি ‘ভালো থেকো’। বহুল প্রতিক্ষীত প্রজেক্ট ‘ভালো থেকো’-তে স্বপ্নের নায়ক শুভর বিপরীতে কত ভালো করেছেন তানহা সেটা দেখার জন্যই এখন অপেক্ষা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

শুভকে নিয়ে স্বপ্ন দেখতেন তানহা

আপডেট টাইম : ০৪:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮