ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম ঢাবির ডিন থেকে বাউবির উপাচার্য হচ্ছেন ড. ছিদ্দিকুর রহমান খান, অভিজ্ঞতায় ভরসা রাখছে সরকার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নূরুর ইন্তেকাল শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড় ই-হেলথ কার্ড: ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন ধারা কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী ইরান যুদ্ধ যেভাবে ইংল্যান্ডে বলের সংকট তৈরি করল মসজিদের আজান শুনে আসে সাপ, শেষ হলেই অদৃশ্য

বঙ্গভবনের সামনে পথচারী তরুণীর ওপর পুলিশের এ কেমন আচরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
  • ৫২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ বুধবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। হাজারো মানুষ ভিডিওটি শেয়ার করে তাদের ক্ষোভ জানাচ্ছেন। তবে ভিডিওটি যিনি ধারণ করেছেন বা পোস্ট করেছেন তার পরিচয় পাওয়া যায়নি।

৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, বঙ্গভবনের সামনের সড়কে এক পথচারী তরুণীকে রাস্তায় ফেলে দুজন পুলিশ সদস্য মারধর করছেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের একজন সদস্য।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মেয়েটির হাতে একটি ব্যাগ। ভেতরে কিছু জামাকাপড় রয়েছে। পুলিশ সদস্যদের মারধরের সময় ব্যাগটি তার হাত থেকে ছিটকে পড়েছে। একজন পুলিশ তরুণীটিকে সজোরে চড় মারছেন। অন্য পুলিশ সদস্য মারতে সহায়তা করছেন তাকে।

দৃশ্যটি আরেক পথচারী ভিডিও করছিলেন। মেরে মেয়েটিকে সড়কের ওপর থেকে সরিয়ে দেয়ার পর এক পুলিশ সদস্য এগিয়ে যান ভিডিও ধারণকারীর দিকে। জিজ্ঞেস করেন, ‘এই মিয়া, এই কী করছেন?’ উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আপনার মারতেছেন, আমি ভিডিও করতেছি।’

তখন পুলিশের ওই সদস্য ভিডিও ধারণকারীকে বলেন, ‘পাগল নাকি?’

ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা বলছেন, আজ সকালের ওই সময়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির যাতায়াতের জন্য সাধারণের চলাচলে কড়াকড়ি ছিল। অনেককে তল্লাশি করা হচ্ছিল। তরুণীটির সাথে থাকা ব্যাগ পরীক্ষা করছিলেন পুলিশ সদস্যরা ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষের সেবাই সরকারের মূল লক্ষ্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম

বঙ্গভবনের সামনে পথচারী তরুণীর ওপর পুলিশের এ কেমন আচরণ

আপডেট টাইম : ০৮:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮