হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবেন। দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
সকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামীকাল (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার রায় ঘোষণা করা হবে। এই প্রেক্ষাপটে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা জিয়া।
এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ সংবাদ সম্মেলনের ঘোষণা এলো।
Reporter Name 
























