ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ইংরেজী দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরসহ যুবক আটক করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার এসএসসির ইংরেজী দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরসহ জোয়ায়দুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে মাদারীপুর জেলা প্রশাসক ও পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, সকালে ঈগল পরিবহনের একটি বাসে ঢাকা থেকে বরগুনায় যাচ্ছিলেন জোয়ায়দুল। পথে মাদারীপুরের মস্তফাপুর এলাকায় এসএসসির ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্র মোবাইল থেকে শিক্ষার্থীদের সরবরাহ করছিলেন। এ সময় পাশের সিটে থাকা যাত্রী লিটন বৈরাগী বিষয়টি টের পেয়ে অন্যদের জানান। তখন স্থানীয়রা বাসটি আটক করে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম ও সদর থানা পুলিশকে খবর দেয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রশ্নের কপিসহ তাকে আটক করে। আটক যুবক নিজেকে ঢাকার একটি প্রাইভেট ভার্সিটির ছাত্র বলে দাবি করেছেন। তিনি একটি ফেসবুক পেজের মাধ্যমে প্রশ্ন সরবরাহ করে সেটা ৫০০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের দিতেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। জোয়ায়দুল ইসলাম বরগুনার আব্দুস ছাত্তার চোকদারের ছেলে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, আটক যুবকের মোবাইল চেক করে প্রশ্নফাঁসের সত্যতা পাওয়া যায়। আজকের পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁসকৃত প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। তার কাছে প্রশ্নের উত্তরও পাওয়া যায়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এসএসসির ইংরেজী দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরসহ যুবক আটক করেছে

আপডেট টাইম : ০৩:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮