ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিকেলে খালেদা জিয়া সংবাদ সম্মেলনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের একদিন আগে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বিকেলে গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া আগামীকালের রায়, নেতাকর্মীদের ধরপাকড়, আগামী নির্বাচন, নির্বাচনকালীন সরকারসহ দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গুলশান কার্যালয়ে বিকাল পাঁচটার দিকে এই সংবাদ সম্মেলন হবে। এতে বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও ২০ দলের নেতারাও উপস্থিত থাকবেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তারিখ ধার্য করার পর খালেদা জিয়া ২৭ জানুয়ারি স্থায়ী কমিটি, ২৮ জানুয়ারি ২০ দল, ৩ ফেব্রুয়ারি নির্বাহী কমিটি, ৪ ফেব্রুয়ারি স্থায়ী কমিটির সঙ্গে বসেছেন। ৫ ফেব্রুয়ারি গেছেন সিলেট সফরে। সবশেষ আজ আসছেন সংবাদ সম্মেলনে।

আলোচিত এই মামলার রায় খালেদা জিয়ার প্রতিকূলে যেতে পারে বলে আশঙ্কা করছে বিএনপি। তাদের দাবি, আদালতে সরকারি হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার সাজা হতে পারে। তবে সরকার থেকে বলা হচ্ছে, আদালত সম্পূর্ণ স্বাধীন। রায় দেবে আদালত, এখানে সরকারের কিছু নয়। তাছাড়া আওয়ামী লীগ বলছে, এই মামলা করেছে বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ সরকার করেনি।

বৃহস্পতিবারের রায়কে ঘিরে আগে থেকে বিএনপি রাজপথে অবস্থানের ঘোষণা দিলেও ওইদিন পুলিশের পক্ষ থেকে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা এসেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিকেলে খালেদা জিয়া সংবাদ সম্মেলনে

আপডেট টাইম : ১১:৫০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮