ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

‘নোলক’-এর আরো এক ঝলক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ১ ডিসেম্বর থেকে শাকিব অভিনীত ‘নোলক’ সিনেমার শুটিং শুরু হয়েছে ভারতের হায়দরাবাদে। শুটিং শুরু হওয়ার পাঁচ দিন পরই ছবির নায়ক শাকিব খানের ‘ফার্স্ট লুক’ প্রকাশের সিদ্ধান্ত নেন পরিচালক রাশেদ রাহা। তার মতে, এর মধ্য দিয়ে ‘নোলক’ সিনেমায় শাকিব খানের চরিত্র সম্পর্কে কিছুটা ধারণা পাবেন দর্শক।

‘শিকারী’ সিনেমা মুক্তির পর শাকিব খান নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন, এমনটা মনে করছেন দেশের সিনেমার পরিচালক আর প্রযোজকেরা। সিনেমাটি মুক্তির আগে ‘ফার্স্ট লুক’ দিয়ে আলোচিত হন তিনি। এরপর শাকিব খানের যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, সব কটিতে পরিচালকেরা তাঁর ‘ফার্স্ট লুক’ প্রকাশ করে নায়কের চরিত্র সম্পর্কে ধারণা দিয়েছেন।

এরই মধ্যে ‘নোলক’ ছবির ৮০ ভাগ কাজ শেষ। এবার পাওয়া গেল ‘নোলক’-এর আরো একটি ঝলক। চলচ্চিত্রটির নায়ক শাকিব খান ও নায়িকা ববিকে দেখা যাচ্ছে এ ঝলকের ছবিতে।

নোলকের ফার্স্ট লুক

পরিচালক রাশেদ রাহা বলেন, ‘মুক্তির আগে একটু একটু করে ছবিটিকে দর্শকের কাছে নিয়ে যেতে চাই। সেভাবেই এগোচ্ছি।’ তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে ছবির বাকি কাজ শুরু হওয়ার কথা আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

‘নোলক’-এর আরো এক ঝলক

আপডেট টাইম : ০৫:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮