ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

মানিকগঞ্জে ‘আনন্দ অশ্রু’ সাইমন-মাহির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৩৩ বার
হাওর বার্তা ডেস্কঃ সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটির নতুন ছবি ‘আনন্দ অশ্রু’র শুটিং শুরু হয়েছে। গতকাল শনিবারই পুরো শ্যুটিং ইউনিট চলে যায় মানিকগঞ্জে। আজ রবিবার সকাল থেকে সেখানে শ্যুটিং শুরু হয়েছে।
সাইমন সাদিক জানান, এই ছবিতে আমি বাউল চরিত্রে অভিনয় করছি। যে নানা স্থানে ঘুরে ঘুরে গান গায়। এর বেশি কিছু এখনই বলা যাবে না। বাকিটা দর্শক হলে গিয়ে দেখবেন।
‘পোড়ামন’সহ মাহিয়া মাহির সঙ্গে এর আগেও একাধিক ছবিতে জুটি হয়ে কাজ করেছেন সাইমন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জুটির রসায়ন পরীক্ষিত। দর্শক শুরু থেকেই এ জুটিকে পছন্দ করেছেন। আশা করছি, এই ছবিতেও ভালো কিছুই হবে।
‘আনন্দ অশ্রু’ ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। একই নামে ঢালিউডে আরেকটি ছবি নির্মিত হয়েছিল তাতে সালমান শাহ ও শাবনূর অভিনয় করেছিলেন। তাই একই নামে ছবি নির্মাণের ঘোষণা দেয়ায় ছবিটি রিমেক হিসেবে নির্মাণ করা হবে বলা ধারণা করা হচ্ছিল। পরে নির্মাতা মানিক জানান, ছবিটি রিমেক হিসেবে নয়। শুধু নামটাই নেয়া হয়েছে। সম্পূর্ণ ভিন্ন গল্পকে কেন্দ্র করে এই ছবিটি নির্মিত হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জে ‘আনন্দ অশ্রু’ সাইমন-মাহির

আপডেট টাইম : ০৪:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮