ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

ডিএমপির অনুষ্ঠানে নাচবেন ফেরদৌস-পূর্ণিমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪১২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন তারকা জুটি ফেরদৌস-পূর্ণিমা। ‘শান্তির শপথে বলীয়ান’ শীর্ষক এ অনুষ্ঠানে ফেরদৌস-পূর্ণিমার পাশপাশি অপূর্ব-মেহজাবিন জুটিও হাজির হবেন নাচ নিয়ে।

ফেরদৌস বলেন, “বেশ কিছুদিন বিরতির পর পূর্ণিমার সঙ্গে মঞ্চে পারফর্ম করছি। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতিও নিচ্ছি। আশাকরি দর্শকদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।”

অনুষ্ঠানে আরও থাকবে জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, পিন্টু ঘোষ, মৌটুসী ও ঐশীসহ পুলিশ সাহিত্য সংস্কৃতি জোটের সদস্যদের পরিবেশনা।এটিএন বাংলা অনুষ্ঠানটি রাজারবাগ পুলিশ লাইন মাঠ থেকে আজ শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করবেন আবদুস সাত্তার ও মোশতাক হোসেন। বর্ণাঢ্য এ আয়োজনে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি জাভেদ পাটোয়ারীসহ পুলিশের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

ডিএমপির অনুষ্ঠানে নাচবেন ফেরদৌস-পূর্ণিমা

আপডেট টাইম : ০৩:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮