ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

খালেদা জিয়ার উদ্বোধনী ভাষণ ফেসবুকে লাইভ হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্বোধনী ভাষণ ফেসবুকের তিনটি অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার করা হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান হাওর বার্তাকে এ তথ্য জানিয়েছেন।

আজ শনিবার রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানে সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ইতোমধ্যে নির্বাহী কমিটির সভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাহী কমিটির সদস্যদের মাঝে বৃহস্পতিবার থেকে পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। শুক্রবারও সারা দিন নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। সভাস্থলে নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের রেজিস্ট্রেশন শুরু হবে সকাল সাড়ে ৮টা থেকে।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাড়ে ৪ মাস পর ৬ আগস্ট ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটির গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পর জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও শনিবারই এ কমিটির প্রথম বৈঠক হবে।

কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছাড়াও সারা দেশে শাখাগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের পদাধিকার বলে নির্বাহী কমিটির এ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

খালেদা জিয়ার উদ্বোধনী ভাষণ ফেসবুকে লাইভ হবে

আপডেট টাইম : ০৯:২৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮