ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিবের টাকা নেয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো মন্তব্য করেছেন : অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বামী শাকিব খানের কাছ থেকে টাকা নেয়ার চেয়ে মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস। সম্প্রতি অপু জানান, নভেম্বরে তালাকনামা পাঠানোর পর থেকে স্ত্রী-সন্তানের খরচ বন্ধ করেছেন শাকিব। এরপর থেকে সন্তান জয়ের সঙ্গেও শাকিব দেখা করেননি।

অপু বিশ্বাস বলেন, ‌আমি এখনও বেঁচে আছি। নিজে কাজ করে নিজের খরচ আর সন্তানের খরচ চালাতে পারবো। আমি স্পষ্ট বলতে চাই শাকিব খানের টাকার কোনো দরকার আমার নেই। আমি সবার দোয়া চাই যেন কাজ করে নিজের এবং সন্তানের খরচ চালাতে পারি। এখন শাকিবের কাছ থেকে টাকা নেয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।

জানা গেছে, শাকিব আগে অপুকে ক্যাশ টাকাই পাঠাতেন। সন্তান জয়ের প্রথম জন্মদিনের ঠিক আগেও পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন শাকিব। এখন আইনজীবীর পরামর্শেই আসলে চেক এর মাধ্যমে টাকা দিতে চাইছেন শাকিব। যেন প্রমাণ থাকে। কিন্তু অপু সেটা গ্রহণ করছেন না।

সর্বশেষ তিন-চারদিন আগে শাকিব ছেলের জন্য আনা উপহার আর দুই লাখ টাকার একটা চেক পাঠান অপুর কাছে। অপু ছেলের জন্য পাঠানো উপহার সামগ্রী গ্রহণ করলেও দ্বিতীয়বারের মতো চেক ফেরত দিয়েছেন।

এ বিষয়ে শাকিব বলেন, যা ইচ্ছা তা মনগড়া বললেই হবে না। আমার লোকজন বারবার অপুকে ফোন করেছে। আমি ছেলেটাকে দেখতে চেয়েছি। এখন বলছে আমি নাকি যোগাযোগেরই চেষ্টা করিনি। এইসব মিথ্যাচার নিয়ে কথা বলতেও আমার লজ্জা হচ্ছে। আর আমি চেক পাঠিয়েছি। কিন্তু ওখান থেকে জানানো হয় ক্যাশ লাগবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিবের টাকা নেয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো মন্তব্য করেছেন : অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৩:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮