হাওর বার্তা ডেস্কঃ আগামী নির্বাচনে অংশ না নিতে টালবাহানা করছে বিএনপি এবং ছলচাতুরির আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
আজ রাজধানীর শনির আখড়ায় দনিয়া ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটিকে জাম্বু কমিটি আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা বিলাসবহুল হোটেলে বসে আন্দোলনের কর্মসূচি দিতে চাচ্ছে।
তিনি আরো বলেন, আমি ঢাকার পুলিশ কমিশনারকে বলেছি, গ্রেপ্তারের নামে যেন সাধারণ মানুষকে হয়রানি করা না হয়। আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ সমুচিত জবাব দেবে। ওইদিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণের জানমাল রক্ষায় সতর্ক থাকবে বলেও জানান তিনি।
Reporter Name 
























