ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

সিলেটে নির্বাচনী প্রচারণায় এবার যাচ্ছেন জাতীয় পার্টির এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৮৬ বার
হাওর বার্তা ডেস্কঃ এ বছরের শেষদিকে জাতীয় নির্বাচন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী মঙ্গলবার সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার একদিন পরই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ সিলেট যাচ্ছেন। তার সঙ্গে আসছেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি প্রমুখ।
জাপা চেয়ারম্যান এরশাদ আজ বেলা ১টায় হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা জাপার সদস্য সচিব মো. উছমান আলী। তার সফর সঙ্গীদের মধ্যে থাকছেন বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ।
এরশাদ ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

সিলেটে নির্বাচনী প্রচারণায় এবার যাচ্ছেন জাতীয় পার্টির এরশাদ

আপডেট টাইম : ০৩:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮