ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিএনপি নেতাদের তর্জন গর্জন বর্ষাকালের ব্যাঙের ডাকের মতো করেছেন : হাছান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে বিএনপি নেতাদের তর্জন-গর্জন বর্ষাকালের ব্যাঙের ডাকের মতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ জাতীয় প্রেসক্লাবে গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ্‌ এম এস কিবরিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

মাহমুদ বলেন, রাজনীতিতে বিএনপির বর্ষাকাল চলছে তাই বিএনপির নেতারা জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে তর্জন-গর্জন শুরু করেছে। বর্ষকালে ব্যাঙ আশ্রয় না পেয়ে যেমন ডাকা ডাকি করে, বিএনপির নেতারও তাই করছে।

আগামী ৮ ফেব্রুয়ারি এই মামলার রায় দিবেন। এর পরে থেকেই মাঠেঘাটে ও টিভির পর্দায় হুমকি দিচ্ছেন খালেদা জিয়ার শাস্তি হলে দেশে আগুন জ্বলবে। কার্যত এই কথা বলে তারা আদালতকে হুমকি দিচ্ছেন। আমি আশা করব আদালত অবমাননার জন্য বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

খালেদা জিয়াকে রক্ষা করতে গিয়ে যেন বিএনপি নিশ্চিহ্ন না হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, গতকাল বিএনপির কয়েকজন স্থায়ী কমিটির সদস্যরা নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন, খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। এখন বিএনপি নেতাদের কাছ আমার প্রশ্ন দল মুখ্য নাকি খালেদা জিয়া তাদের কাছে মুখ্য। তারা কি খালেদা জিয়াকে বাঁচাতে গিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করবেন? আগামী জাতিয় নির্বাচন কারো জন্যে অপেক্ষা করবে না।

আলোচনার শুরুতে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ্‌ এম.এস কিবরিয়ার স্মৃতি চারণ করে হাছান মাহমুদ বলেন, হাওয়া ভবনে বিএনপির নীলনকশাই কিবরিয়া সাহেবকে হত্যা করেছে। বিএনপির জন্মই খুন-গুমের মধ্য দিয়ে।

চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক সংসদ কবরী সারোয়ার, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও অরুন সরকার রানা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিএনপি নেতাদের তর্জন গর্জন বর্ষাকালের ব্যাঙের ডাকের মতো করেছেন : হাছান

আপডেট টাইম : ০৩:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮