ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

খা‌লেদা জিয়া ছাড়া দে‌শে কোনো নির্বাচন হতে দেওয়া হ‌বে না : খসরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য আ‌মির খসরু মাহমুদ চৌধুরী বলে‌ছেন, খা‌লেদা জিয়া ছাড়া দে‌শে কোনো নির্বাচন হ‌বে না, হতে দেওয়া হ‌বে না। তিনি বলেন, সরকার মানুষের ভোট ও গণতা‌ন্ত্রিক অ‌ধিকার কে‌ড়ে নি‌তে দি‌নের পর দিন তাকে (খালেদা) কো‌র্টে নি‌য়ে অপমান কর‌ছে।‌

আজ দুপুর ১২টায় অর্পণ বাংলা‌দেশ আ‌য়ো‌জিত জাতীয়তাবাদী ১২টি প‌রিবার‌কে উপবৃ‌ত্তি ও আ‌র্থিক সহ‌যো‌গিতা প্রদান  অনুষ্ঠা‌নে তিনি একথা বলেন।

এ সময় খসরু ব‌লেন, ‘মামলা, গুম, খু‌নের মাধ্য‌মে ক্ষমতা দখল কর‌তে মানুষ হ‌তে দে‌বে না। খা‌লেদা ছাড়া দে‌শে কোনো নির্বাচন হ‌বে না। নির্বাচন কর‌তে দেওয়া হ‌বে না।’

তিনি আরও বলেন, ভয়ভী‌তি সৃ‌ষ্টির মাধ্য‌মে সরকার টি‌কে থাক‌তে চেষ্টা কর‌ছে। যা‌তে গণতন্ত্রকামী মানুষগু‌লো এ‌গি‌য়ে না আ‌সে। গণমাধ্যম যা‌তে সাহস না পায়।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য ব‌লেন, খা‌লেদা জিয়াকে মিথ্যা মামলার মাধ্য‌মে অপমান করা হ‌চ্ছে। তা‌কে প্র‌তি‌নিয়ত কোর্টে নি‌য়ে যাওয়া হচ্ছে। এটাও দে‌শের জনগণ‌কে দেখা‌নো ভয়ভী‌তির অংশ। আগামী দি‌নে মানুষ যেন তা‌দের পছ‌ন্দের প্রার্থী‌কে ভোট দি‌তে না পারেন সেজন্য এসব কর‌ছে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

খা‌লেদা জিয়া ছাড়া দে‌শে কোনো নির্বাচন হতে দেওয়া হ‌বে না : খসরু

আপডেট টাইম : ০৪:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮