ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

সারাদেশে শীতের আবহাওয়া বাড়ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
  • ৭২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশজুড়ে শীতের প্রকোপ কিছুটা কমেছিল। মাসের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত শীতের যে দাপট চলেছে, তার বিস্তার অনেকটাই সীমিত হয়ে পড়েছিল। তবে গতকাল থেকে নতুন করে শীত বাড়তে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ রবিবার থেকে সারা দেশের তাপমাত্রা কম-বেশি ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকতে পারে। উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। এর ফলে আজ সারা দেশে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পাবনা ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা দুই এক ডিগ্রি কমতে পারে।

আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৪ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সারাদেশে শীতের আবহাওয়া বাড়ছে

আপডেট টাইম : ১২:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮