ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আওয়ামী লীগের প্রতিপক্ষ সভায় আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- দল ভারির জন্য, পকেট ভারি করার জন্য, দলে কোনো খারাপ লোকদের দলে টানবেন না। চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমি দস্যু, মাদকাসক্তরা দলের সদস্য হতে পারবে না। চিহ্নিত সামপ্রদায়িক অপশক্তি স্বাধীনতা বিরোধী কোনো ব্যক্তিকে দলে নেয়া হবে না। গতকাল দুপুরে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে জেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের নামে দফায় দফায় হুমকি দিচ্ছে। দেখতে দেখতে তাদের আন্দোলন ৯ বছর পার হয়ে গেছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। খালেদা জিয়ার নামে আমরা কোনো মামলা দেইনি। মামলা দিয়েছে ফকরুদ্দিন-মঈনুদ্দিন আর তখনকার দুর্নীতি দমন কমিশন। এখন মামলার রায় হওয়ার আগেই বলছে প্রধানমন্ত্রী নাকি রায় লিখে রেখেছে। বিএনপি জনগণের কাছে যায় না। ঘরে বসে রাজনীতি করে।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশে বলেন ক্ষমতার দাপট দেখাবেন না। দেশে অনেক উন্নয়ন হয়েছে। নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। ৭/৮ মাস পরেই নির্বাচনী তফসিল ঘোষণা হবে। দলের মনোনয়ন জরিপ হচ্ছে। জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতাদের মূল্যায়ন করা হবে। দলের অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ। ঘরের মধ্যে ঘর বানাবেন না। এসব কলহ, কোন্দল আর সহ্য করা হবে না। দলের নেতাদের সম্পর্কে অপপ্রচার বন্ধ করে দলের উন্নয়নের কথা জনগণকে বলুন।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খান এমপি, উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দলের কেন্দ্রীয় সদস্য আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি, মমতাজ বেগম এমপি ও নাঈমুর রহমান দুর্জয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম।

অনুষ্ঠানের শুরুতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি, সংসদ সদস্য মমতাজ বেগম, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম তাদের সদস্য পদ নবায়ন করেন। এ ছাড়া বেশ কয়েকজন নতুন সদস্য পদ গ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আওয়ামী লীগের প্রতিপক্ষ সভায় আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৪:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮