ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শাকিব-বুবলী শুটিংয়ে এবার অস্ট্রেলিয়ায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮
  • ৪৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দুদিন আগেই দেশে ফেরেন সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। থাইল্যান্ডে শুটিং ও পশ্চিমবঙ্গে শো শেষ করে তারা গেল রোববার রাতে ঢাকায় আসেন। তবে দেশে ফিরে একদিনের বেশি থাকতে পারলেন না বুবলী।

গত সোমবার রাতেই আবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেন। মধ্যরাত ১টা ২০ মিনিটের ফ্লাইটে তিনি দেশত্যাগ করেন।
তবে বুবলীর সঙ্গে শাকিব খানের যাওয়ার কথা শোনা গেলেও তিনি যাননি। জানা গেছে, শাকিব খান মঙ্গলবার ভোরের ফ্লাইটে রওনা দিয়েছেন।

মূলত ‘সুপার হিরো’ ছবির শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় গেছেন শাকিব-বুবলী। তাদের সঙ্গে ছবির আরও কয়েকজন অভিনয় শিল্পী গিয়েছেন বলে জানা যায়।

ছবিটি পরিচালনা করবেন ‘মুসাফির’ খ্যাত নির্মাতা আশিকুর রহমান। এই ছবিতে শাকিব খান ও বুবলী ছাড়া আরও অভিনয় করবেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান ও টাইগার রবি প্রমুখ।

শাকিব-বুবলী জুটি সর্বশেষ ‘চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং করেছেন। এছাড়া শাকিব খানের প্রযোজনায় নতুন ছবি ‘প্রিয়তমা’য়ও তাদের অভিনয় করার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শাকিব-বুবলী শুটিংয়ে এবার অস্ট্রেলিয়ায়

আপডেট টাইম : ০৮:২৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮