ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

রায়ের পরেই সরকার পতনে আন্দোলনের ডাক দিয়ে মাঠে নামবে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮
  • ৪২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের লক্ষ্যে মাঠে নামবে বিএনপি।

দলীয় সূত্র থেকে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার কৌশলগতভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেয় তাহলে সহায়ক সরকারের রুপরেখা ঘোষণার মধ্য দিয়ে সরকার পতনে আন্দোলনের ডাক দিয়ে মাঠে নামবে বিএনপি।

দলটির এক নেতা বলেন, দীর্ঘ দিন ধরে বিএনপি আন্দোলন সংগ্রামে মাঠের বাইরে থাকলেও বেগম খালেদা জিয়ার লন্ডন সফরের পর থেকে তাদের নেতাকর্মীরা উজ্জীবিত। তারা এখন সংগঠিত ও আন্দোলনের জন্য পুরোপুরি প্রস্তুত। এ বছর যেহেতু নির্বাচনের বছর তাই সরকার যদি বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় তাহলে তার জবাব এবার রাজনীতির মাঠেই দেয়া হবে।

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ২৪ টি মামলার মধ্যে দুটি মামলার বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। যার একটি মামলা রায় আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।

গতকাল রায়ের তারিখ ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে আমরা সকল প্রকার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। মামলার রায়ে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

তবে এ মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বলে জানা গেছে।

অপরদিকে, খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান ও ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ পুরোপুরি ব্যর্থ হয়েছে। মামলায় বেগম খালেদা জিয়া খালাস পাবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান ও তিনবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধী দলের নেতাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য ২৪টি মিথ্যা মামলা দিয়েছে। তার মধ্যে দুটি মিথ্যা মামলার বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে-সপ্তাহে তিনদিন দেশনেত্রীকে আদালতের হাজির হওয়ার নজিরবিহীন নির্যাতন, তারিখে তারিখে জামিন দেওয়ার নজিরবিহীন আদেশ সমগ্র বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

এটা স্পষ্ট হচ্ছে এখন যে নজিরবিহীন দ্রুততার সাথে মামলা শেষ করার প্রচেষ্টা প্রমাণ করে যে, এই সরকার বেগম জিয়াকে ভয় করে বলেই তাঁকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়।

তিনি আরও বলেন, যেভাবে পুলিশ-র‌্যাব দিয়ে আদালত ও আদালত সংলগ্ন এলাকা ঘিরে রাখে তাতে মনে হয় কোন সামরিক শাসনের অধীনে সামরিক আদালতে এই বিচারকার্য চলছে।

একজন সর্বাধিক জনপ্রিয় নেতা যিনি বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, দুই বার বিরোধী দলের নেতা যিনি দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন, গণতন্ত্রকে মুক্ত করেছেন. যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ ১২ মাস কারাবরণ করেছেন, তাঁর সঙ্গে এই ধরণের অবমাননাকর, অমানবিক আচরণ শুধুমাত্র সামরিক শাসন এবং ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দেয়।

বিগত কয়েক দিন ধরে সরকারের মন্ত্রী এবং সরকারের বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন- অল্প কিছুদিনের মধ্যেই বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হবে। তাহলে দেশনেত্রীর মামলার রায় পূর্বেই নির্ধারিত। এই অবৈধ সরকার পূর্বেই রায় লিখে রেখেছেন। তবে এই বিচারের প্রহসনের কোনও প্রয়োজন ছিল না। দেশে যে আইনের শাসন নেই-ন্যায় বিচার সুদূর পরাহত সেটাই প্রমাণিত হলো। বিচার হবে প্রধানমন্ত্রী যা চাইবেন তাই। তবে এর ফল কখনও ভালো হবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন হাওর বার্তাকে বলেন, বিচাররাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আগে রায় হোক তারপর দলীয় সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে কি করবে বিএনপি জানতে চাইলে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু হাওর বার্তাকে বলেন, মামলার ট্রায়াল ও দিন ঘোষণা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। বিচারাধিন বিষয় নিয়ে বেশি কিছু মন্তব্য করবো না। তবে এ টুকু বলতে পারি সরকার যদি অন্যায়ভাবে বিরোধী দলকে ধ্বংসের নামে এ রকম খেলায় মেতে উঠে তাহলে এর ফল কখনও সুখকর হবে না। অতীতেও এর একাধিক প্রমাণ হয়েছে।

তিনি বলেন, আমরা রায় দেখব। তারপর দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। আইনগত বিষয় আইনগতভাবেই মোকাবিলা করা হবে আর রাজনৈতিক বিষয়ে রাজনৈতিকভাবেই মোকাবেলা করব।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপি চেয়ারপারসনের যদি ২ বছরের অধিক সময় সাজা হয় তাহলে তিনি নির্বাচন অযোগ্য হবেন। সে অবস্থায় বিএনপি কিভাবে মোকাবেলা করবে জানতে চাইলে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী হাওর বার্তাকে বলেন, আগে রায় হোক, যদি দিয়ে তো আর রাজনীতি চলে না। আমরা এখনও বিশ্বাস করি যে, মামলার রায়ে সাজা তো দূরের কথা বরং তাকে ধন্যবাদ দিবেন। তারপরও বিচার বিভাগ যেহেতু সরকারের কুক্ষিগত। তাই তারা বেগম খালেদা জিয়াকে ১০ বছর, ৫ বছর সাজা দিতে পারে কিন্তু বাংলাদেশে তার পরিণতি হবে আরও ভয়াবহ।

তিনি বলেন, তারা যে ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় তাদের সেই ষড়যন্ত্র কোন ভাবেই ফুল ফেল হবে না।

মামলার রায়কে কেন্দ্রকরে সহায়ক সরকারের রুপরেখা ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই, সবকিছু এক সাথে মিলে আমরা রাস্তায় নামব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

রায়ের পরেই সরকার পতনে আন্দোলনের ডাক দিয়ে মাঠে নামবে বিএনপি

আপডেট টাইম : ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮