ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আওয়ামী লীগের দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু আগামীকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকাল (২৬ জানুয়ারি) থেকে দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু করবে। এ লক্ষ্যে সংগঠনকে গতিশীল ও নির্বাচনমুখী করার প্রত্যয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে ১৫টি টিম গঠন করা হয়েছে।

আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এই টিমগুলো জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে সাংগঠনিক সফরে যাবেন এবং স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভা/কর্মীসভায় অংশগ্রহণ করবেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেশব্যাপী এই সাংগঠনিক সফরকে সফল করার লক্ষ্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা প্রদান করেছেন।

সাংগঠনিক জেলাসমূহের নেতৃবৃন্দের কাছে এক চিঠিতে তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই সাংগঠনিক সফর সর্বস্তরের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নবতর কর্মোদ্যম সৃষ্টি করবে এবং আওয়ামী লীগকে শেখ হাসিনার নেতৃত্বে এক অপরাজেয় ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করতে সক্ষম হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণতন্ত্রকামী প্রগতিশীল শক্তির বিজয় নিশ্চিত করতে এই সাংগঠনিক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির সকল নেতা ও সদস্যদের নিয়ে ১৫টি টিম সাজানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আওয়ামী লীগের দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু আগামীকাল

আপডেট টাইম : ০৩:২১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮