ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিএনপি এখন ভিন্ন কথা বলছে : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮
  • ৪৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনে বিএনপিরও প্রতিনিধি রয়েছে। ইসির নিরপেক্ষতার স্বীকৃতি তো তারা (বিএনপি) আগেই দিয়েছে। তারা (বিএনপি) ইসির প্রতি আগেই তাদের আস্থার কথা জানিয়েছে। আর এখন তারা ভিন্ন কথা বলছে।

আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশে সরকার যেভাবে দায়িত্ব পালন করে এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যরা যে ভূমিকা পালন করে আমাদের দেশেও সেই ভূমিকা পালন করবে।

তিনি বলেন, এ সময় সরকার শুধু তার রুটিন ওয়ার্ক করবে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এ সময় নির্বাচনসংক্রান্ত কোনো ক্ষমতাই সরকারের কাছে থাকবে না। নির্বাচনকালীন সরকার দায়সারা পালন করে থাকে। এ সরকার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না।

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সহায়ক সরকারের রূপরেখা সম্পর্কে জানতে চাইলে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারাই জানেন না, আসলে তারা কোনো ধরনের নির্বাচনকালীন সরকার চান।

তিনি বলেন, তারা কখনো নির্বাচন সহায়ক সরকার, আবার কখনো নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেন। এ তিনটির মধ্যে তারা কোনো ধরনের সরকার চান তা তারা পরিষ্কার করতে পারেননি।

তিনি আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির এক সিনিয়র সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নির্বাচনকালীন সরকারের রূপরেখা চেয়েছে। প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী নির্বাচনকালে সরকারপ্রধান থাকবেন। তিনি কিভাবে এ সরকারের রূপরেখা দেবেন?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিএনপি এখন ভিন্ন কথা বলছে : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৬:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮