ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আজ ঢাকায় পৌঁছেছেন জিৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন ছবির মুক্তি উপলক্ষে আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন। সেখানে তিনি বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ছবিটি নিয়ে। সে উদ্দেশ্যে এরইমধ্যে ঢাকায় পা রেখেছেন কলকাতার সুপারস্টার জিৎ। জাজ সূত্রে নিশ্চিত হওয়া গেছে আজ সকাল ১০টায় ঢাকায় পা রাখেন তিনি।

আসছে শুক্রবার, ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিত্স ফিল্ম ওয়ার্ক প্রযোজিত ছবি ‘ইন্সপেক্টর নটি কে’। এটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র হিসেবে যাত্রা করলেও ঢাকায় যৌথ প্রযোজনার নীতিতে হঠাৎ পরিবর্তনের ফলে সাফাটা চুক্তিতে মুক্তি পেতে যাচ্ছে।

ছবিটি বাংলাদেশে সাফটার আওতায় আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। এই ছবিটির গল্প চরিত্রদের পরিচিতি, এতে অভিনয়ের অভিজ্ঞতাসহ নানা কথা শেয়ার করবেন জিৎ। সেজন্যই ঢাকায় এসেছেন তিনি। আজকের সংবাদ সম্মেলনে জিতের পাশাপাশি তার নায়িকা নুসরাত ফারিয়া, জাজের কর্ণধার আব্দুল আজিজসহ আরও অনেকেই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

ছবির প্রচারণার কাজ শেষ করে আগামীকাল বিকেলে কলকাতায় ফিরে যাবেন জিৎ। এদিকে ‘ইন্সপেক্টর নটি কে’ দিয়ে অনেকদিন পর ফের বড় পর্দায় অশোক পাতি নিয়ে আসছেন কমেডি ছবি। ছবিটি রোমান্টিক কমেডি ধাচের একেবারে নতুন ধরনের গল্প। দুই যমজ পুলিশের ভালোবাসার গল্প দেখা যাবে এখানে।

এ সিনেমার শুটিং হয়েছে ভারত ও ইতালির নানা লোকেশনে। এর আগে এই জুটি ‘বাদশা দ্য ডন’ ও ‘বস টু’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমা দুটি ব্যপক আলোচনায় এসেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতা নিয়ে আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই জুটির তৃতীয় ছবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আজ ঢাকায় পৌঁছেছেন জিৎ

আপডেট টাইম : ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮