ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন : মোশাররফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন সরকার ৩০ বা ৪০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, এ সরকার আগামী নির্বাচনে অংশ নিলে অনেকের জামানত বাজেয়াপ্ত হবে। তবে যত কিছুই হোক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরেপক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। ‘বহুদলীয় গণতন্ত্র : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভা হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ জিয়া এবং জিয়া পরিবারকে বেশি ভয় পায়। যে কারণে জিয়াকে শহীদ হতে হয়েছে। আওয়ামী লীগ ভেবেছিল জিয়াকে হত্যা করে বিএনপিকে স্তব্ধ করা যাবে। কিন্তু তারা জানে না যে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এবং জিয়ার আদর্শ আরো বেশি শক্তিশালীয় হয়েছে। আজো ক্ষমতাসীন আওয়ামী লীগ জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়াকে বেশি ভয় পায়। এজন্যই তারা বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা রটায়।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে এবং ভোট কেন্দ্রে যেতে পারলে খালেদা জিয়াকে তারা আবারও ভোট দিয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। আওয়ামী লীগের কোনো পাত্তা থাকবে না। অনেকের জামানত বাজেয়াপ্ত হবে। তারা ৩০-৪০টির বেশি আসন পাবে না। এসব তথ্য আওয়ামী লীগ তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে পেয়েছে। তবে এসব কথা শুধু তাদের নয় আজকে সাধারণ মানুষও একই কথা বলছে।

সরকারের উদ্দেশ্যে ড. মোশাররফ বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আর কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। আমরা নির্বাচন নিয়ে শান্তিপূর্ণ সমাধান চাই। এজন্যই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেড় বছর আগেই নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলেছেন। তিনি উপযুক্ত সময়েই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরখো ঘোষণা দিবেন। কিন্তু আওয়ামী লীগ যদি ৫ জানুয়ারির মতো নির্বাচনের পথে অগ্রসর হয় তাহলে দেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে এবং আন্দোলনের মাধ্যমেই দাবি পূরণ করবে। সুতরাং নির্বাচনকালীন সরকারের বিষয়টি সংবিধান সংশোধন করে তাতে সংযোজন করার আহ্বান জানান তিনি।

জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামাদ দুদু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, জিয়া পরিষদের নেতা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, ড. মো. এমতাজ হোসেন, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক কামরুল আহসান প্রমুখ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো এবং জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদের স্ত্রী মরহুমা হাফিজা মাসুদের মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন : মোশাররফ

আপডেট টাইম : ০৪:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮