ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক পেলেন সাবের হোসেন চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
  • ৪৮৮ বার
হাওর বার্তা ডেস্কঃ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অনারারি প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক ‘ফ্রেন্ডশিপ অর্ডার’ লাভ করেছেন।
ভিয়েতনামের সংসদ ভবনে গত শুক্রবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সে দেশের জাতীয় সংসদের প্রেসিডেন্ট গুয়েন থিম কান তাকে এ পদক প্রদান করেন। এ সময় ভিয়েতনামের জাতীয় সংসদের সাবেক প্রেসিডেন্ট গুয়েন মিন হ্যান উপস্থিত ছিলেন।
সাবের হোসেন চৌধুরীই প্রথম বাংলাদেশি যিনি এ পদক লাভ করলেন। আইপিইউর মাধ্যমে ভিয়েতনামের সঙ্গে অন্য দেশের সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাকে এ পদক প্রদান করা হয়।
ভিয়েতনামের রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে সাবের হোসেন চৌধুরী এশিয়া প্যাসিফিক পার্লামেন্টারি ফোরামের ২৬তম সভায় বক্তব্য রাখেন। সংসদীয় কূটনীতি, সন্ত্রাস, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় আলোকপাত করেন।
তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সন্ত্রাস প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাসহ বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। তিনি প্রযুক্তির মাধ্যমে সংসদ সদস্যদের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সফরকালে তিনি ভিয়েতনামের রাষ্ট্রপতি তারান দাই কোয়াং, সেদেশের কমিউনিষ্ট পার্টির মহাসচিব গুয়েন ফো তোরংয়ের এর সাথে সাক্ষাত করেন। সাক্ষাতকালে তিনি ভিয়েতনামের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। সাবের হোসেন চৌধুরী গত বছরে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক লাভ করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক পেলেন সাবের হোসেন চৌধুরী

আপডেট টাইম : ০৪:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮