ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

দেশের মানুষ ৯ বছর শান্তিতে ছিল ৩০০ আসনে প্রার্থী দেব : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাপার ৯ বছরে দেশের মানুষ শান্তিতে ছিল। সে সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ছিল মানুষের নাগালের মধ্যে। আমার আমলে দেশের মানুষ খেয়ে-পরে স্বাচ্ছন্দে ছিল। নিরাপদে ছিল তাই এবার আমরা ৩০০ আসনে প্রার্থী দেব এবং আগের চেয়ে অনেক ভালো করব। আর সে লক্ষ্য নিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। দলীয় নেতাকর্মীরাও মাঠে রয়েছেন।

আজ তিন দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে এরশাদ সাংবাদিকদের এসব কথা বলেন।

এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে যাক বা না যাক আমরা নির্বাচনে যাব। বিএনপির আমলে আমাকে জেলে দিয়ে ধুকে ধুকে মারতে চেয়েছিল। কিন্তু রংপুরের মানুষের ভালোবাসায় আমি আবার নতুন জীবন পেয়েছি। আমাদের অবস্থান অনেক ভালো। দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াছির এবং আবদুর রাজ্জাক প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

দেশের মানুষ ৯ বছর শান্তিতে ছিল ৩০০ আসনে প্রার্থী দেব : এরশাদ

আপডেট টাইম : ০৪:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮