ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘণ্টার পর ঘণ্টা পথে বসিয়ে রাখাই সরকারের উন্নয়ন : মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮
  • ৫৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের এমন উন্নয়ন করছে যে, আজ ঢাকায় গা‌ড়ি চ‌লে না। ঘন্টার পর ঘন্টা প‌থেই ব‌সে থাক‌তে হয়। এমনটাই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নি‌চে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমা‌নের ৮২তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে দুঃস্থ‌দের মা‌ঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠা‌নে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিএন‌পি চেয়ারপার্সন, দেশের সাবেক প্রধানমন্ত্রী খা‌লেদা জিয়া‌কে যেখা‌নে সপ্তাহে ৩ থে‌কে ৪ দিন আদাল‌তে যে‌তে হ‌বে আর প্রধানমন্ত্রী হে‌লিকাপ্টা‌রে চ‌ড়ে ভোট চে‌য়ে বেড়া‌বেন সেখা‌নে সুষ্ঠু নির্বাচন হ‌তে পা‌রে না।

তিনি বলেন, মিথ্যা মামলা দি‌য়ে দেশের বি‌রোধী রাজ‌নৈ‌তিক নেতাকর্মী‌দের কারাগারে রে‌খে দে‌শে কোনো নির্বাচন হ‌বে না। মিথ্যা মামলা প্রত্যাহার কর‌তে হ‌বে। নির্বাচ‌নের জন্য লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি কর‌তে হ‌বে।

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের সর্ব‌ক্ষে‌ত্রে ব্যর্থ। তা‌দের উন্নয়ন শুধু মাত্র এক‌টি গো‌ষ্ঠির জন্য। আর সে গো‌ষ্ঠি যারা ধনী তারাই ধনী হ‌চ্ছে। এমন তা‌দের উন্নয়ন যে আজ ঢাকায় গা‌ড়ি চ‌লে না। ঘন্টার পর ঘন্টা প‌থেই ব‌সে থাক‌তে হয়।

মির্জা ফখরুল ব‌লেন, আমা‌দের কথা প‌রিস্কার বর্তমান রাজ‌নৈ‌তিক সঙ্কট নিরস‌নে নির্বাচন চাই। ত‌বে সেই নির্বাচন হ‌তে হ‌বে নির‌পেক্ষ সরকা‌রের অধী‌নে। যে নির্বাচ‌নে দে‌শের মানুষ তার ভোটা‌ধিকার প্রয়োগ কর‌তে পা‌রে। আমা‌দের যে ভোটা‌ধিকার কে‌ড়ে নেওয়া হ‌য়ে‌ছে তা ফি‌রি‌য়ে আন‌তে সবাইকে জে‌গে উঠ‌তে হ‌বে। সজাগ হ‌তে হ‌বে।

জাতীয়তাবাদী ম‌হিলা দ‌লের প্রশংসা ক‌রে বিএনপি মহাসচিব ব‌লেন, প্রতিটি ক্ষে‌ত্রে ম‌হিলা দল এগিয়ে চল‌ছে। ম‌হিলা দলই এক মাত্র সংগঠন যে তারা শত প্রতিকূলতার মা‌ঝেও সাংগঠ‌নিক জেলা সফর করে কাউন্সিল কর‌তে পা‌রছে। এমন‌কি ঢাকায় যে সমস্ত কর্মসূ‌চি পা‌লিত হয় তা‌তেও এগিয়ে ম‌হিলা দল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ম‌হিলা দ‌লের সভাপ‌তি আফ‌রোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহ‌মেদ, সি‌নিয়র সহ-সভাপ‌তি নুরজাহান ইয়াস‌মিন, সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হে‌লেন জে‌রিন খানসহ মহিলাদ‌লের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঘণ্টার পর ঘণ্টা পথে বসিয়ে রাখাই সরকারের উন্নয়ন : মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৫:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮