ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি’র ২২ নেতা ক্ষমতাসিন আওয়ালী লীগে যোগদান করেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজ দলের প্রতি বিভিন্ন অভিযোগ তুলে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি’র ২২ নেতা ক্ষমতাসিন আওয়ালী লীগে যোগদান করেছেন।

আওয়ালী লীগে যোগদানকারিরা হলেন- গত কয়েক বছরের বিভিন্ন সময়ে জেলা কমিটির ১ নম্বর সহ-সভাপতি এম এম শাহরিয়ার রুমী, যুগ্ম-সম্পাদক বেলায়েত হোসেন, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক নাফিজুল হোসেন তাপস, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন হিমু, তাতী সম্পাদক আজমল হোসেন খান আজম, শ্রমিক সম্পাদক শেখ মোজাফফর আলী মুছা, উপদেষ্টা মন্ডলীর সদস্য আজিজুর রহমান মোল্লা, আব্দুস সালাম লালসহ কমপক্ষে ২২ নেতা।

আওয়ামী লীগে যোগ দেয়া বিএনপির নেতারা নিজ দলের প্রতি অভিযোগ তুলে বলেন, ২০০৯ সালে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের মেয়াদ শেষ হয়েছে ২০১১ এর ডিসেম্বরে। এরপর ৬ বছর কেটে গেলেও নতুন কমিটি না হওয়ায় বর্তমান জেলা কমিটির নরবরে অবস্থা।

বিএনপি’র দলীয় একটি সূত্র জানায়, ২২ জন নেতা অলরেডি আওয়ালী লীগে যোগ দিয়েছেন। আবার দলের মধ্যে প্রায় ১০ জন আছেন যারা বর্তমানে আওয়ামী লীগ করেন না বিএনপির করেন তা বোঝার উপায় নেই। খোদ দলের নেতাকর্মীদের অনেকেরই অভিযোগ, কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও ২০১৭ সালের ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ও চলতি বছরের ১৯ জানুয়ারি জন্মদিনেও জেলা বিএনপির উল্লেখযোগ্য কোনো কর্মসূচি ছিল না।

তাছাড়া ১৯ বছর ধরে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন মো. জহিরুল হক শাহাজাদা মিয়া। আর ১৯৮৮ সাল থেকে প্রায় ৩০ বছর সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন সৈয়দ মোদাররেছ আলী ইছা। সব মিলিয়ে ফরিদপুর জেলা বিএনপির এখন লেজেগোবরে অবস্থা।

এ নিয়ে ফরিদপুর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, জেলা বিএনপির নতুন কমিটি এখন সময়ের দাবি। সামনে নির্বাচনী আন্দোলনকে গতিশীল করতে তরুণ পরীক্ষিত নেতাদের নিয়ে দ্রুত নতুন কমিটি গঠন না করলে আমাদের পিছিয়ে পড়তে হবে।

নানা কারণে দলের প্রায় ২০ থেকে ২২ জন নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আবার অনেকে মারাও গেছেন। নিশ্চয় কেন্দ্রীয় নেতারা এ বিষয়গুলো নজরে আনবেন বলেও জানান বিএনপির এ নেতা।

ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, দলীয় সব কর্মসূচি পালন করা হচ্ছে। অবস্থা বুঝে যখন যেভাবে সম্ভব কর্মসূচি পালন করা হয়।

তিনি আরো বলেন, নতুন কমিটির ঘোষণা করার জন্য চেষ্টা করছি। বিএনপির মতো এতো বড় একটি দলে ভেতরে ভেদাভেদ থাকবেই। নতুন কমিটির ব্যাপারে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

মোদাররেছ আলী একসঙ্গে অনেক নেতার আওয়ামী লীগে যোগদান বিষয়ে বলেন, লোভের বশবর্তী হয়েই এসব নেতারা আওয়ামী লীগে গেলেও সময় মতো ভুল বুঝে দলে ফিরে আসবেন। রাজনীতি এতো সহজ কথা নয়। এখনও অনেক কিছু দেখার বাকি রয়েছে। সময়ই সব বলে দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপি’র ২২ নেতা ক্ষমতাসিন আওয়ালী লীগে যোগদান করেছেন

আপডেট টাইম : ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮