ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আবারও একসঙ্গে শুভ-তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮
  • ১২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা আবারও একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। কলকাতার ‘আবর্ত’খ্যাত পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি ‘বালিঘর’-এ জুটি হিসেবে দেখা যাবে শুভ-তিশাকে।

আজ সকাল ১১টার দিকে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।  ছবিতে শুভর অভিনয়ের কথা আগেই জানানো হয়েছিল। এদিন আনুষ্ঠানিকতার মাধ্যমে জানানো হলো ছবির নায়িকা হচ্ছেন তিশা।

বেঙ্গল ক্রিয়েশনস ও নাথিং বিয়ন্ড সিনেমার ব্যানারে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি।
জানা গেছে, চার বন্ধুর গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘বালিঘর’ছবিটি। এতে শুভ’র তিন বন্ধুর চরিত্রে অভিনয় করছেন কলকাতার আবির চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তী। আগামী ফেব্রুয়ারি মাসে ছবির শুটিং শুরু হবে।

এ ব্যাপারে আরিফিন শুভ বলছিলেন, গল্পে আমার চরিত্র একজন শেফের। বন্ধুদের নিয়ে স্মৃতিকাতর ছবি এটি।
এর আগে শুভ-তিশা ‘অস্তিত্ব’ ছবিতে অভিনয় করেছিলেন। ২০১৬ সালে ছবিটি মুক্তি পায়। এদিকে গেলো বছর ‘ঢাকা অ্যাটাক’ ছবির মাধ্যমে ব্যাপক আলোচনায় ছিলেন আরিফিন শুভ।

তারই ধারাবাহিকতায় নতুন বছরেও ভালো কাজের  প্রস্তুতি নিচ্ছেন তিনি। খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরইমধ্যে বাণিজ্যিক ধারার ছবির অন্যতম নির্ভরযোগ্যে নায়ক হিসেবে নিজেকে মেলে ধরেছেন তিনি।

তথ্যসূত্র: আরটিভি অনলাইন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আবারও একসঙ্গে শুভ-তিশা

আপডেট টাইম : ০৫:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮