ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

২০১৮তেই বিয়ে করতে চলেছেন প্রভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮
  • ৭৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ফের ভেসে উঠল প্রভাসের বিয়ের খবর। এই বছরই সাত পাঁকে বাধা পড়তে চলেছেন ‘বাহুবলী’। তবে কানাঘুষা নয় একেবারে সত্যি খবর। খোদ প্রভাসের চাচাই জানিয়েছেন এই সুখবর। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা ২৪ পত্রিকা।

২০১৮ তেই বিয়ে করতে চলেছেন দেশের মোষ্ট এলিজেবল ব্যাচেলর। প্রভাসের অভিনেতা চাচা কৃষ্ণম রাজু নিজের মুখে জানিয়েছেন এই খবর। আজ শনিবার তার জন্মদিন। এদিন তাকে সামনে পেয়ে সাংবাদিকরা স্বভাবতই প্রভাসের বিয়ের প্রসঙ্গ তুলে আনেন। প্রথমে একটু অস্বস্তিতে পড়ে যান কৃষ্ণম।

পরে তিনি জানান, ‘এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া একটু অস্বস্তিদায়ক। তবে প্রভাস এই বছরই বিয়ে করতে চলেছে। এমনটাই তার ইচ্ছে।’

বাহুবলী মুক্তির পরই প্রভাসের জনপ্রিয়তা দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে সারা দেশ ও বিদেশে ছড়িয়ে পড়ে। হাজার হাজার নারীর হৃদয় জয় করেন তিনি। প্রচুর বিয়ের প্রস্তাবও পান তিনি। বাহুবলী মুক্তির পরেই যে প্রভাস বিয়ে করবেন এমনই কথা শোনা গিয়েছিল। এই ছবি সম্পূর্ণ করতে পাঁচ বছর সময় লেগেছে। আর এই পাঁচ বছরে অন্য কোনও ছবির কাজে হাত দেননি প্রভাস।

এর মাঝেই বিভিন্ন সময়ে উঠে এসেছে তার বিয়ে নিয়ে নানা গল্প-গুজব। এই মুহূর্তে নারী মহলে তিনি মোস্ট এলিজেবল ব্যাচেলরের তালিকায় একেবারে শীর্ষে বলা যায়। তাই তাকে ঘিরে উন্মাদনা এমন জায়গায় চলে যায় যে ৬০০০বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। যা স্বাভাবিক এমনটাই মত অনেকের। তবে নিঃসন্দেহে কৃষ্ণমের এই ঘোষণা তাদের মন ভেঙে দিল।

বাহুবলীর পর প্রভাস এখন ব্যস্ত সাহো ছবি নিয়ে। এই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

২০১৮তেই বিয়ে করতে চলেছেন প্রভাস

আপডেট টাইম : ০৫:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮