ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আগামীকাল শাকিব-বুবলী ঢাকায় ফিরছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামীকাল ঢাকায় ফিরছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলী। আজ (২০ জানুয়ারি) তারা পশ্চিমবঙ্গে একটি স্টেজ শো শেষ করবেন। এর পর আগামীকাল (২১ জানুয়ারি) তাদের দেশে ফেরার কথা রয়েছে। এর আগে আরো তিনটি শোতে তারা অংশগ্রহণ করেন।

গ্রাম উন্নয়ন পরিষদের আয়োজনে আসামের একটি অনুষ্ঠানে দুই বছর ধরেই অংশ নিচ্ছেন শাকিব খান। এরই মধ্যে মুর্শিদাবাদ, চব্বিশ পরগণা ও হিজলগঞ্জে শো করেছেন শাকিব খান ও শবনম বুবলী।

এ বিষয়ে শাকিব খান বলেন,‘আমি স্টেজ শোগুলো বেশ এনজয় করছি। তবে এখানের শোগুলো অনেক বড় আয়োজনের হয়ে থাকে। এখনকার দর্শক আমাকে এত বেশি চেনে বা পছন্দ করে তা আমি আগে বুঝতে পারিনি। তার মানে, শুধু আমাদের দেশের মানুষই ভারতের ছবি দেখে, এটা ঠিক নয়। বাংলাদেশের ছবিও ভারতে দর্শক দেখছেন।’

কবে ঢাকায় ফিরবেন জানতে চাইলে শাকিব জানান, ‘আজ (২০ জানুয়ারি) আমরা একটা শো শেষ করবো তারপর আগামীকাল (২১ জানুয়ারি) ঢাকায় ফেরার কথা রয়েছে। তবে খুব বেশি দিন থাকা হবে না। আবারও অস্ট্রেলিয়ায় নতুন ছবির শুটিং করতে যাব।’

আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘আমি নেতা হবো’। এ ছবিতে শাকিব জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা মিমের সঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আগামীকাল শাকিব-বুবলী ঢাকায় ফিরছেন

আপডেট টাইম : ০৪:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮