ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবে জানিয়েছেন : ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বিএনপি যথাসময়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেব। আমরা মনে করি যে, প্রত্যেকটি বিষয়ের একটি সময় আছে। সেই সঠিক সময়েই অর্থাৎ যথাসময়ে অবশ্যই নির্বাচকালীন সহায়ক সরকারের রূপরেখা জাতির কাছে ‍তুলে ধরা হবে’।

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিযেশন অব বাংলাদেশ-ড্যাবের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

বিএনপির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ফখরুল বলেন, ‘আমরা বারবার বলেছি- নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার চাই। আমরা আওয়ামী লীগের সরকার চাই না, শেখ হাসিনার সরকার চাই না’।

‘আমাদের দীর্ঘ পথের অভিজ্ঞতা- তাদের অধীনে কোনোদিন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। কারণ সব কিছুই গায়ের জোরে নিয়ে যেতে চান তারা’।

তিনি বলেন, নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সে কথা সরকার শুনছেও না, সে কথায় তারা যেতেও চান না। তারা জানেন যে, নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয়, সুষ্ঠু অবাধ হয়, সব মানুষ যদি ভোট দিতে পারে তা হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। তারা কখনও ক্ষমতায় আসতে পারবে না’।

অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. সিরাজউদ্দিন আহমদ, আতাউর রহমান ঢালী, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ডা. মোফাখখারুল ইসলাম. ডা. আহমেদ মঞ্জুরুল, ডা. মিজানুর রহমান মিয়া. ডা. সামিউল হাসান, ডা. মো. সাইফুল ইসলাম. ডা. গাজী শাহিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবে জানিয়েছেন : ফখরুল

আপডেট টাইম : ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮