ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ভালো থেকো ছবিটি শুভ’র জন্মদিনেই আসছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮
  • ৪৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জমকালো মহরতের মধ্য দিয়ে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর শুরু হয়েছিল ‘ভালো থেকো’ ছবিটির শুটিং। সুষ্ঠুভাবে ছবির শুটিং শেষ হলেও মুক্তির মিছিলে আটকে যায় বেশ কয়েকবার।

এরপর সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পর নিশ্চিত হয় চলতি বছরের ভালোবাসা দিবসকে সামনে রেখে আগামী ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেওয়া হবে। তবে সেই তারিখটি পালটে মুক্তি এগিয়ে এলো আরও এক সপ্তাহ। আগামী ২ ফেব্রুয়ারি এ ছবির নায়ক আরেফিন শুভ’র জন্মদিন।

আর এ জন্মদিনেই মুক্তি পেতে যাচ্ছে শুভ ও তানহা জুটির ‘ভালো থেকো’ ছবিটি। প্রেম ও মানবতার কথা নিয়ে নির্মিত মৌলিক গল্পের এ ছবিতে জয় ও নীলার চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও তানহা তাসনিয়া। এ ছবিতে প্রথমবারের মত জুটি বেঁধে আসছেন তারা।

তাদের দুজনের একজনকে দেখা যাবে আর্কিটেক্টরূপে আরেকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী।

আরেফিন শুভ বলেন, ‘মানবিক গল্পে নির্মিত হয়েছে ছবিটি। ছবির গল্পটি আমাদের সবাইকে ভাবনার খোরাক দেবে।’

নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ‘সিনেমাটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে। মৌলিক গল্পের এই ছবি চাইলে সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন।’

ছবিটির নির্বাহী প্রযোজক জাহিদ হাসান অভি বলেন, ‘শুধু নায়ক হিসেবে নয়, মানুষ হিসেবে শুভ আমার খুব পছন্দের একজন। তাই সিনেমাটি তার জন্মদিনে মুক্তি দিচ্ছি। তার ভক্তরা যেন দিনটিকে বিশেষভাবে পায়।’

দি অভি কথাচিত্র পরিবেশিত ‘ভালো থেকো’ ছবিতে শুভ-তানহা ছাড়াও আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ, আসিফ ইমরোজ ও তানিন সুবহা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ভালো থেকো ছবিটি শুভ’র জন্মদিনেই আসছে

আপডেট টাইম : ০১:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮