ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

নির্বাচন আটকে গেলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাজে ক্ষতি হবে না : মোশাররফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
  • ৪০২ বার

হাওর বার্তা ডেস্কঃ সীমানা নির্ধারণ সংশ্লিষ্ট জটিলতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন আটকে গেলেও করপোরেশনের কাজে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, নির্বাচন যাতে শিগগিরই হয় সেজন্য নির্বাচন কমিশন সহযোগিতা চাইলে তাদের সঙ্গে বসা হবে।

আজ (১৭ জানুয়ারি) হাইকোর্টে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল স্থগিত করে আদেশ দেওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমি কেবলই ম্যাসেজ পাইলাম। ইলেকশন কমিশন যে তফসিল ঘোষণা করেছিলো আইনি কোনো সমস্যার কারণে তা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে, আইনি সমস্যার বিষয়টি আমার কাছে এখনও পরিস্কার না।

‘আমি বাই দ্য বাই যা শুনলাম, ভোটার করা হয় নাই, সীমানাও ঠিক সেইভাবে নির্ধারিত হয় নাই। কিছু কিছু বেসিক বিষয়ে রিট হওয়ার কারণে বোধ হয় স্থগিত হয়েছে। স্থগিত হলেও কিন্তু আমাদের কোনো অচলাবস্থার সৃষ্টি হবে না।’

তিনি বলেন, সিটি করপোরেশনের মেয়র সাব ইন্তেকালের পরেও প্রায়া ছয় মাস হয়ে গেলো। সিটি করপোরেশন ভালোভাবেই চলছে, ওখানে প্যানেল মেয়র মহোদয় আছেন, তিনি ভালোই চলাচ্ছেন।

মন্ত্রী বলেন, তবে এতো বড় একটা সিটি করপোরেশন, মেয়রের পদ তো খালি রাখা সম্ভব না। সংগত কারণেই ইলেকশনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমাদের মন্ত্রণালয়ের কর্তব্য হচ্ছে, মেয়র পদটাকে শূন্য ঘোষণা করা এবং ইলেকশন কমিশনারে বলা এ পদটা শূন্য হয়েছে।

‘এখন ভোটার লিস্ট কিংবা সীমানা নির্ধারণ- এটা কিন্তু ইলেকশন কমিশনের কাজ। কোনো সহায়তা চাইলে আমরা তাদের সহায়তা করতে পারি। ইলেকশন কমিশন আমাদের কাছে কোনো সহায়তা চায়নি। ইলেকশন কমিশনের বক্তব্য তো আমি দিতে পারবো না। আইনগত কী ত্রুটি-বিচ্যুতি ছিলো উনারাই বলতে পারবেন।’

‘আমরা শুধু বলতে পারি যে, পোস্টটা ভ্যাকান্ট, এইটা ঘোষণা করছি। নির্বাচন করা যাইতে পারে এইটা আমরা ইলেকশন কমিশনে বলছি। ইলেকশন করা যাবে কি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

নির্বাচন আটকে গেলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাজে ক্ষতি হবে না : মোশাররফ

আপডেট টাইম : ০৪:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮