ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকাই পারবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে : আতিকুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, একমাত্র নৌকাই পারবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে।

গতকাল রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে আতিকুল ইসলামকে প্রার্থী ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, আমাদের কাছে ১৮ জন প্রার্থী মনোনয়নের জন্য আবেদন করেছিলেন। এদের সবাই শিক্ষিত এবং যোগ্য। একজনকে বেছে নেওয়া অনেক কঠিন কাজ ছিল। কিন্তু আমাদের একজনকেই বেছে নিতে হবে। মনোনয়ন বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে, আতিকুল ইসলামের প্রার্থিতার ব্যাপারে। এখানে কারো দ্বিমত ছিল না।

এসময় আতিকুল ইসলাম বলেন, মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করেছেন। এ জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসুন, আমরা সবাই একসঙ্গে নৌকার পক্ষে কাজ করি।

তিনি বলেন, আমরা প্রমাণ করতে চাই, নৌকাই পারবে দেশকে এগিয়ে নিতে। নৌকার সঙ্গে থেকে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো, ইনশাল্লাহ্!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নৌকাই পারবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে : আতিকুল

আপডেট টাইম : ১০:৪০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮