ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

‘পাষাণ’ এখন সেন্সরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
  • ৪৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের তরুণ নির্মাতা সৈকত নাসির নির্মাণ করেছেন ‘পাষাণ’ নামে চলচ্চিত্র। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও ওপার বাংলার চিত্রনায়ক ওম।

এ ছাড়া বিপাশা কবিরকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমাটির শুটিং বেশ আগে শেষ হয়েছে। সম্প্রতি এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা যায়।

সেন্সর বোর্ড সূত্রটি হাওর বার্তাকে জানান, সম্প্রতি ‘পাষাণ’ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। সিনেমাটি খুব শিগগির সেন্সরে প্রদর্শিত হবে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় মিশা সওদাগর, শিমুল খানসহ আরো অনেকে অভিনয় করেছেন। ২০১৬ সালের শেষের দিকে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হয়। এর সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ।

নির্মাতা সৈকত নাসির এর আগে ‘দেশা দ্য লিডার’, ‘হিরো ৪২০’ নামে সিনেমা নির্মাণ করেন। মুক্তির পর এ দুটি সিনেমা দর্শকদের বেশ প্রশংসা কুড়ায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

‘পাষাণ’ এখন সেন্সরে

আপডেট টাইম : ০৫:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮