ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির রিপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে শেষ পর্যন্ত ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলাপ হয়েছে বলে গতকাল রাতে হাওর বার্তাকে জানিয়েছেন রিপন।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত বুধবার খালেদা জিয়ার কাছে আমি আগ্রহ প্রকাশ করেছি।’

বিভক্ত ঢাকার প্রথম নির্বাচনে তাবিথ আউয়ালকে ঘিরে উচ্ছ্বাস থাকলেও এ নির্বাচনে তেমনটি দেখা যাচ্ছে না। এ নির্বাচন ঘিরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বেশ কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে। যদিও কেউ কেউ মনে করছেন জামায়াত নেতা সেলিম উদ্দিন, বিএনপি নেত্রী রুমিন ফারহানা, বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ রাজনীতিক তাদের ব্যক্তি পরিচিতি ধরে রাখার কৌশল হিসেবে এ ধরনের প্রচারণা চালাচ্ছেন।

তফসিল ঘোষণার আগে মেয়র পদে তাবিথ আউয়ালের নাম শেনা যাচ্ছিল। তাবিথ আউয়াল এ নিয়ে গণমাধ্যমে কথাও বলেছেন। কিন্তু প্যারাডাইস পেপারস ইস্যুতে চাপা পড়ে যাচ্ছে তাবিথের নাম। ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী হিসেবে আসাদুজ্জামান রিপন এগিয়ে রয়েছেন। দলের সঙ্কটকালীন সময়ে মুখাপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক অঙ্গনে রয়েছে তার যাদুকরি ছোঁয়া। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০ দলীয় জোট সূত্র জানায়, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পর ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ২০ দলীয় জোট প্রার্থীর নাম ঘোষণা হবে।

বিএনপির একটি সূত্র জানায়, গত কাউন্সিলে বিএনপির রাজনীতিতে পরিবর্তন লক্ষ্যনীয়, দলটি সাবেক ছাত্রদল নেতাদের গুরুত্ব দিচ্ছেন। এক ঝাঁক মেধাবী মুখ বিএনপির জাতীয় রাজনীতিতে যুক্ত হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনেও এ নীতির প্রতিফলন ঘটবে। ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী চূড়ান্ত করতে জোট প্রধান খালেদা জিয়া ইতোমধ্যেই শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। শরিক দলের নেতারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিএনপি চেয়ারপারসনকে অনুরোধ করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে বলেছেন, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন মেয়র পদে ২০ দলীয় জোট প্রার্থীর নাম চূড়ান্ত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির রিপন

আপডেট টাইম : ১২:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮