ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্টারলিংস মিউজিকের যাত্রা শুরু করা হয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ যাত্রা করলো স্টারলিংস প্রোডাকশন হাউজের ইউটিউব চ্যানেল স্টারলিংস মিউজিক। গেল ১০ জানুয়ারি স্টারলিংসের নিজস্ব অফিসেই মিউজিক চ্যানেলটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পী চোধুরী, সাইমন সাদিক ও নানা অঙ্গনের মাুনষেরা।

জমকালো আয়োজনে কেক কেটে স্টারলিংস মিউজিক চ্যানেলের যাত্রাকালে ‘ও পিয়া’ শিরোনামের একটি মিউজিক ভিডিও মুক্তিরও ঘোষণা দেয়া হয়। স্টারলিংস মিউজিকের ব্যানারে নির্মিত এই ভিডিওটির গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রমা শেখ। অরিজিতের সুর ও দিব্যের সংগীতে গানটির মিউজিক ভিডিও পরিচলনা করেছেন সৌরদিপ্ত চৌধুরী। গানের কথা লিখেছেন দিব্য। ভারতের মান্দার মনি ও দিঘা সুমুদ্র বিচের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং হয়েছে।

নিজের গান প্রসঙ্গে প্রমা বলেন, ‘আমার প্রথম গানের ভিডিও এটি। অরিজিৎ ও দিব্যের অসাধারণ সুর-সংগীতে গানটি বেশ শ্রুতিমধুর হয়েছে। আমি চেষ্টা করেছি ভালো একটি গান কণ্ঠে ধারণ করতে। আশা করছি ভিডিওটি উপভোগ্য হবে দর্শকের কাছে।’

স্টারলিংসের সিইও মনিরুল ইসলাম সোহেল বলেন, ‘আমার ইউটিব চ্যানেলের শুরুতেই মনের মতো একটি গানের ভিডিও প্রকাশ করতে পেরে আমি খুশি। আশা করছি গানটি ভালো লাগবে সবার।’

তিনি জানান, তার চ্যানেলটিতে মিউজিক ভিডিও, শর্টফিল্ম, নাটক-টেলিছবি প্রকাশ করা হবে। নিজস্ব ব্যানারে এরইমধ্যে বেশ কিছু নির্মাণের পরিকল্পনাও করেছে স্টারলিংস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্টারলিংস মিউজিকের যাত্রা শুরু করা হয়

আপডেট টাইম : ০৫:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮