ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

তীব্র শীতের তাপমাত্রা আরো দুইদিন অপরিবর্তিত থাকবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮
  • ৪৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গত কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ আর তীব্র শীতে কাতর উত্তরবঙ্গসহ সারাদেশের মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের সীমা নেই। আর এই শীত আরো দুইদিন থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এ বিষয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তরী হাওয়ার সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে আসায় সর্বত্র তীব্র শীত অনুভূত হচ্ছে। বিরাজমান শৈত্যপ্রবাহ আরো দুই দিন অব্যাহত থাকতে পারে। ১৪ জানুয়ারির পর কোথাও কোথাও রাতের তাপমাত্রা বাড়বে। এতে পরিস্থিতির উন্নতি হবে। এছাড়া সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের উত্তর পশ্চিমাংশে তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

রাঙামাটি, সীতাকুন্ড, চাঁদপুর, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর ও হাতিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ (১২ জানুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাজীতে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তীব্র শীতের তাপমাত্রা আরো দুইদিন অপরিবর্তিত থাকবে

আপডেট টাইম : ০৫:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮