ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরিফিন শুভ কাজ করতে যাচ্ছেন আরো এক নতুন ছবিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
  • ৪৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা আরেফিন শুভ কাজ করতে যাচ্ছেন নতুন ছবিতে। নাম ‘অস্ত্র’। ছবিটি পরিচালনা করবেন বানিজ্যিক ধারার সফল নির্মাতা হিসেবেই পরিচিত নির্মাতা শাহীন সুমন।

তিনি বলেন, ‘শুভর সঙ্গে কথাবার্তা চুড়ান্ত। ওকে গল্প শুনিয়েছি। স্ক্রিপ্ট চেয়েছে, আশাকরি সেটা ও পছন্দ করবে। খুব শীঘ্রই অফিসিয়ালি চুক্তিবদ্ধ করা হবে। তখন অনুষ্ঠান করে নাম ঘোষনাও করা হবে। জানানো হবে কবে শুটিং শুরু হবে। ভালো বাজেটের ছবি হবে এটি। ’

ছবিটির নায়িকা হিসেবে মডেল শার্লিন হোসেনকে নেয়া হতে পারে। আপাতত এমনটাই জানা গেছে। যিনি হাবিব ওয়াহিদের গানের মডেল হয়ে আলোচনায় এসেছিলেন।

এছাড়া অস্ত্র ছবিতে অভিনয় করবেন মডেল খালেদ হোসাইন সুজন। এর আগে কুসুম শিকদারের নেশা গানের মডেল হয়ে আলোচনায় এসেছিলেন এই মডেল, পাশাপাশি সুজন বিলবোর্ড মডেল হিসেবেও পরিচিত মুখ।

অস্ত্র ছবির গল্প লিখছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটি হতে যাচ্ছে শাহীন সুমন পরিচালিত ৪৯ তম চলচ্চিত্র। এখন পর্যন্ত এই নির্মাতার ৪৪টি ছবি মুক্তি পেয়েছে। বাকিগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়।

এ মুহূর্তে কলকাতার দুই ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে শুভর। আগামী ২৬ জানুয়ারী কলকাতা গিয়ে ফাইনাল করবেন সেসব ছবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আরিফিন শুভ কাজ করতে যাচ্ছেন আরো এক নতুন ছবিতে

আপডেট টাইম : ০৭:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮