ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অভিনেতা সিরাজ হায়দারকে চিরদিনের বিদায় দিলো এফডিসি মুন্সীগঞ্জ গ্রামের বাড়িতে দাফন করা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
  • ৪৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘদিনের কর্মস্থল থেকে শেষ বিদায় নিলেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সিরাজ হায়দার। আজ দুপুর দেড়টায় তার মরদেহ বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) নেওয়া হয়।

আজ দুপুর ২টায় সেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সিরাজ হায়দারকে শেষবারের মতো দেখতে এফডিসিতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক আলমগীর, ওমর সানী, হেলাল খান, আরজু, পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ।

সিরাজ হায়দারের জানাজার নামাজে তার পরিবারের সদস্যরাও এফডিসিতে উপস্থিত ছিলেন। তার বড় ছেলে নাট্যনির্মাতা লেলিন হায়দার হাওর বার্তাকে বলেন, বাবার মরদেহ গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার মীরকাদিম দরগাবাড়িতে নেওয়া হচ্ছে। বাবার ইচ্ছেতে বাদ মাগরিব তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ভোর সোয়া ৬টার দিকে রাজধানীর কল্যাণপুরের নিজ বাসাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে সিরাজ হায়দার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী অভিনেত্রী মিনা হায়দার, দুই ছেলে, এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

সদ্য প্রয়াত এই অভিনেতা দীর্ঘ অভিনয় জীবনে মঞ্চ, যাত্রা, টিভি ও চলচ্চিত্রে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নাম লিখিয়েছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অভিনেতা সিরাজ হায়দারকে চিরদিনের বিদায় দিলো এফডিসি মুন্সীগঞ্জ গ্রামের বাড়িতে দাফন করা হবে

আপডেট টাইম : ০৫:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮